মালয়েশিয়ায় উৎপাদন খাতের শ্রমিক ভিসায় গিয়ে মুদি দোকানের ব্যবসা করার অভিযোগে ৯ জন প্রবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে ৭ জন বাংলাদেশি। বাকি দুইজনের মধ্যে একজন নেপাল ও অপরজন মিয়ানমারের নাগরিক।
ভিসা
বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিক পাকিস্তানে যেতে ভিসা ফি লাগবে না, বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। তিনি বলেন, দুই সপ্তাহ আগে পাকিস্তান এ নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে।
বাংলাদেশের ছয় ছাত্রনেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নুরুল হক নুর ও নুসরাত তাবাসসুমসহ ছয়জনের ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
চীনা ভিসা আবেদনকারীদের জন্য সুখবর আসছে। স্বল্পমেয়াদি দেশটির ভিসা নিতে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না।শনিবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ থাকবে।
ছাত্র-জনতার তোপের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। এই ঘটনার পরই জানা গেল শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
চীনা নাগরিকদের ভিসামুক্ত সুবিধা দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। আগামী ১৪ আগস্ট থেকে এই অফার দেবে দেশটি, যা বেইজিংয়ের প্রতি ইসলামাবাদের প্রতিশ্রুতির অংশ।
চলতি বছরের প্রথম ছয় মাসে ৮০ হাজারেরও বেশি ওয়ার্ক ভিসা প্রদান করেছে জার্মান সরকার। দেশটির স্কিল্ড ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় এসব ভিসা দেওয়া হয়েছে।
মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে ভারতীয় দূতাবাসের নতুন শর্তের বেড়াজালে দেশটিতে আটকা পড়েছেন শতাধিক বাংলাদেশি। দেশে ফেরার জন্য ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিসে আবেদন করলেও ধীরগতির কারণে দুই সপ্তাহ ধরে দেশে ফিরতে পারছেন না তারা। এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার নিয়ে বিতর্কের জেরে ফিলিপিনোদের ওপর এক বছর ধরে জারি থাকা ভিসা নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত। সোমবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য জানানো হয়েছে।