ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো দেশটিতে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আজ শনিবার যুক্তরাষ্ট্র আটক করার পর প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন মাচাদো।
ভেনেজুয়েলা
সোমবার ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। ট্রাম্প জানান, ভেনেজুয়েলার একটি ডকিং সুবিধা বা নৌ-বন্দরে এই হামলা চালানো হয়েছে। এটি মূলত মাদক পাচারের কাজে ব্যবহৃত হতো।
ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার জব্দ করতে এবার বিশেষ টিম নামাচ্ছে মার্কিন কোস্ট গার্ড। সমুদ্রসীমায় নিষেধাজ্ঞা অমান্যকারী তেলের ট্যাঙ্কারকে ধাওয়া করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের অন্যতম প্রভাবশালী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় তিনি দেশত্যাগ করতে পেরেছেন। দীর্ঘ এক বছর আত্মগোপনে থাকার পর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নরওয়ের রাজধানী অসলে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেল ট্যাংকার জব্দ করার এক দিন পর যুক্তরাষ্ট্র আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ভেনেজুয়েলার উপকূল থেকে বিশালাকৃতির একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানান। দেশটির সরকারের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।
ভেনেজুয়েলা উপকূলে মাদকবিরোধী অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে।
একটি শিল্প গোষ্ঠীর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা করার জন্য প্রস্তুতি যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনপিআর।