গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, সন্তানের শিক্ষাজীবনে অভিভাবকদের সর্বদা খোঁজখবর রাখতে হবে। এতে তারা বিপথগামী হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
মন
লালমনিরহাটে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে পৌর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: পিএমও
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি কৃষক।
২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছেন ফিলিপাইনের তারকা জিমনেস্ট কার্লোস ইউলো। যা তার ক্যারিয়ারের প্রথম এশিয়ান গেমস সোনা।
২৪ সেপ্টেম্বর জাপানের নাগায়া সিটি জেনারেল জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৪.৬৬৬ স্কোর অর্জন করেন সোনা জিতে নেন তিনি। এই জয়ের মাধ্যমে ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসের পদকহীন ব্যর্থতার এক মধুর প্রতিশোধ নিলেন ইউলো।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি মোকাবেলায় বিশ্বকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলো একা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পরিণতি মোকাবেলা করতে পারে না।
সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি ব্যয় কমাতে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’ এর গুরুত্বপূর্ণ বেশকিছু ধারা সংশোধন করেছে সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দীর্ঘ প্রায় এক দশক ধরে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা এবার স্থায়ী সমাধানের প্রত্যাশায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। নিরাপদ ও সম্মানজনকভাবে মিয়ানমারে ফিরে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান তারা।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাধ্যমিক শিক্ষায় আমরা পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছি, কারিকুলাম পরিবর্তন করছি। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেবেন বৃহস্পতিবার। এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।