চট্টগ্রামের ইপিজেড থানাধীন ব্যাংক কলোনি এলাকায় একই দড়িতে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইপিজেড থানা সংলগ্ন ব্যাংক কলোনির শাহ আলম কন্ট্রাক্টরের ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।
মরদেহ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দর থানার ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজের ১৭ ঘণ্টা পর চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় নালা থেকে শিশু ইয়াছিনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রাজধানীর তেজগাঁও তেজতুরি বাজার এলাকার একটি বাসা থেকে ইফতিয়াক আহমেদ অনিক (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাস্টার্সের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজারের পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গল উপজেলার শহরতলি ডলুবাড়ি এলাকায় মো. শরীফুল ইসলাম (৪০) নামের এক পর্যটক খুন হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রুমা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মরদেহ রাস্তায় ফেলে তার স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ করেছে নিহতের পরিবার।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো.শাহজাহান (৪০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
রাশিয়ায় বিমান দূর্ঘটনা নিহত রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনসহ ১০ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন একটি অটো রাইস মিলের ডায়ারের নিচ থেকে লিটন (৩০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও গ্রামের সেতু এগ্রো ইন্ডাস্ট্রি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানী শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান ছবিরহাট গেটের সামনে থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, সে ভবঘুরে।