রাশিয়া বলেছে, ওপেক প্লাসের আরো কয়েকটি সদস্য দেশ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে যুক্ত হতে পারে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক গতকাল সোমবার এই সতর্কতা জানিয়েছেন।
- এবার প্রামাণ্যচিত্রে খুরশীদ আলমের জীবন ও গানের অজানা গল্প
- * * * *
- কম বয়সীদের ফেসবুক টিকটকে নিষেধাজ্ঞা দিচ্ছে ফ্রান্স
- * * * *
- জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
- * * * *
- জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত
- * * * *
- এবার আমাকেও দেশদ্রোহী বলুন, দিল্লির আন্দোলনে দিলজিতের হুংকার
- * * * *
মস্কো
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে আজ সোমবার রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন।এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উভয়েই সোমবার পৃথক নিবন্ধে দুদেশের বিদ্যমান সম্পর্কের ব্যাপারে তাদের লক্ষ্যের কথা উপস্থাপন করেছেন এবং একে অন্যের প্রশংসা করেছেন।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক কৌশলগত। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে ইরানের।
রাশিয়ার তেলের ওপর সর্বোচ্চ মূল্য বেঁধে দেয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রাশিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, তারা পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে।
কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহণের জন্য আবার ইউক্রেনকে ছাড়পত্র দিতে পারে রাশিয়া। বুধবার মস্কোর তরফে এই বার্তা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শস্য পরিবহণের উছিলায় জাহাজে করে অস্ত্র চালান হবে না, সে বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পেলে ফের চুক্তি মানা হবে।
রাশিয়া বলেছে, দেশটির সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর ছেড়ে চলে এসেছে। এর কারণ হিসেবে মস্কো বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ার হাত থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ার সেনারা ওই শহর ছেড়ে দিয়ে সুবিধাজনক ফ্রন্টের দিকে চলে গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, লাতিন অ্যামেরিকা, এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে সর্বাধুনিক অস্ত্র বিক্রি করতে উৎসাহী রাশিয়া।
রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের নিষিদ্ধের তালিকা সোমবার সম্প্রসারণ করেছে মস্কো। এই তালিকায় রাজস্বমন্ত্রী জনেট ইলেনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। ইউক্রেনে ক্রেমলিনের হামলার পর রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের একই ধরনের পদক্ষেপের পাল্টা জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করলো
রুশ সামরিক বাহিনী বুধবার হুমকি দিয়েছে যে, ইউক্রেনের সৈন্যরা যদি রাশিয়ার ভূখণ্ডে অব্যাহত হামলা চালায় তাহলে রাজধানী কিয়েভে ইউক্রেনের কমান্ড সেন্টারে হামলা চালানো হবে।
রাশিয়ার আসন্ন আগ্রাসী হামলার আতঙ্কে হাজার হাজার লোক পালিয়ে যাওয়ায় ইউক্রেন দেশটির পূর্বাঞ্চলে মস্কোর বিরুদ্ধে ‘বড় যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে।