মহাসড়ক

সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ: আটকা শত শত যানবাহন

সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ: আটকা শত শত যানবাহন

 ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে বিতাণ্ডার জের ধরে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করা হয়েছে। এসময় শতশত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অবৈধ ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

আজ গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড

আজ গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন, যার ফলে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। 

ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান বিক্ষোভ-অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ।

টানা দ্বিতীয় দিনের অবরোধে ফরিদপুরে দুই মহাসড়ক অচল

টানা দ্বিতীয় দিনের অবরোধে ফরিদপুরে দুই মহাসড়ক অচল

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে ২৩ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে ২৩ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর–৪ থেকে কেটে ফরিদপুর–২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ফলে ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ঢাকার সঙ্গে ২৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গোবিন্দগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বকচর কালিতলা এলাকায় সার্ভিস লেইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।

সোনারগাঁয়ে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটির দাবিতে একটি গার্মেন্টস কারখানার শত শত শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে টিপুরদী এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

হাজারেরও অধিক লোক মহাসড়ক আটকে বিক্ষোভ করছে। আটকে গেছে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক। অসংখ্য গাড়ি আটকা পড়েছে। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি, হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, মাধবপুর ও মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ডে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।