চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন করেছে।
মহাসড়
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকায় প্রভাব খাটিয়ে নকশা পরিবর্তনের অভিযোগ উঠেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ট্যাংক লরির চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনে চলমান ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা রোধে র্যাব-১১ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে র্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পূর্ব গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের পরিবহন মালিক-শ্রমিকরা আজ সোমবার থেকে শর্তহীনভাবে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলছেন, আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ১৬টি বাস তাঁরা চলতে দেবেন না।
একসময় মাত্র চার থেকে সাড়ে চার ঘণ্টায় ঢাকা থেকে যে সিলেট পৌঁছানো যেত এখন সেই সময়ের স্মৃতি যেন অতীত গল্প। বর্তমানে একই দূরত্ব পাড়ি দিতে লাগছে ২৫ ঘণ্টা পর্যন্ত
ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে বাস থেকে নামিয়ে দিয়ে লাঞ্ছিত ও আহত করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো জেলা। এই ঘটনার প্রতিবাদে ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধের দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা।