স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আড়ুয়াশালুয়া গ্রামের কাঁচা রাস্তাটি পাকা হয়নি। ফলে বর্ষায় কাদাপানি আর শুষ্ক মৌসুমে খানাখন্দে ভরা এ রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০ থেকে ১২টি গ্রামের হাজারো মানুষ।