চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মো. হারুন (৪৫) নামের এক প্রবাসীকে হত্যার ঘটনার প্রধান আসামি শাহিন আলমকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে পত্নীতলা থানার মহেশপুর কদমকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
- নতুন দায়িত্ব পেলেন মাহমুদা হাবিবা
- * * * *
- কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫
- * * * *
- র্যাব থেকে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ
- * * * *
- ক্রিকেট থেকে বলিউড, রিনা রায়ের সঙ্গে প্রেম- পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের গল্প
- * * * *
- পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
- * * * *
মামলার
শরীয়তপুরের সখিপুরে ছয় বছরের শিশু তায়েবা হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। এ ঘটনায় নতুন আসামি গ্রেফতার এবং আলামত উদ্ধার করেছে পুলিশ।
জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৫৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। তিনি এই মামলার সবশেষ সাক্ষী।
গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা ১১৩টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ফরিদপুরের ভাঙ্গায় ১৫ সেপ্টেম্বরের সহিংসতার ঘটনায় আরও এক মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সিরাজগঞ্জের ব্যাটারি কারখানায় ডাকাতি মামলার আসামি রুহুল আমিন (৩৬) কে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে থেকে গ্রেফতার করে।
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিব মাদবর(২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত রাকিব একটি হত্যা মামলার আসামি ছিল। সম্প্রতি আদালত থেকে জামিনে এলাকায় এসেছিল রাকিব।
হবিগঞ্জের বাহুবলে দেড় ডজন মামলার আসামি ডাকাত জামাল মিয়া (৪০) কে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে।