রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৬২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
মামলা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
কুমিল্লা নগরীর উত্তর গাংচর প্রকাশ্যে মোগলটুলি এলাকায় ভাতিজীকে ধর্ষণের অভিযোগে কাজী মোজাম্মেল হক রিফাত (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের নির্জন কলাবাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ ৮দিন পর উদ্ধার ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক তদন্তের মাধ্যমে নিহত নারীর ছেলে মো: জনিকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক নেতা মানিক মিয়া হত্যা মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন মামলার এক পলাতক আসামি। ওই পোস্টে তিনি মামলাটি প্রত্যাহারের দাবি জানান এবং নিজেকে নির্দোষ বলে উল্লেখ করেন, যা স্থানীয়ভাবে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
ঢাকার আশুলিয়ায় শাশুড়িকে হত্যার অভিযোগে মুক্তা আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলায় কলেজছাত্র ফাহামিদ রুমন (২০) হত্যা মামলার প্রধান আসামি এএইচএম রেজাউল করিম ছানা (৫৫) এবং তার ছেলে নাসিরুল আহসান আকিবকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলেছে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমন শেখ (২০) হত্যার ঘটনায় একদিন পর ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।