অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে লোনে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। দলটিতে তার অভিষেকও হয়েছে। যেখানে ২-১ গোলে ক্লাব অ্যাটলাসকে হারিয়েছে মায়ামি। এই জয় আরও বড় সাফল্যের শুরু বলে মন্তব্য করেছেন ডি পল। অন্যদিকে, তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত তার জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসি।
মায়ামি
নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি ও আরেক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার জর্দি আলবা, ইনজুরিতে ছিলেন আরও কয়েকজন। ফলাফল, ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে দর্শকদের হতাশ করে গোলশূন্য ড্রয়ে থেমে যেতে হলো হেরনসদের।
ফিফা ক্লাব বিশ্বকাপে নাটকীয় এক ম্যাচে ব্রাজিলের পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এই ড্রয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
সম্প্রতি ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছিল ইন্টার মায়ামি। তবে মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিয়লকে বড় ব্যবধানে হারিয়ে টানা চার ম্যাচ পর জয়ে ফিরেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
ইন্টার মায়ামির হয়ে মাঠে নামলেই যেন কিছু না কিছু করে দেখাতেই হয় লিওনেল মেসিকে। শনিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে তার অসাধারণ ফ্রি-কিকেই বেঁচে গেল দল, নাটকীয় এক কামব্যাকে ৩–৩ গোলে ড্র করে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হারের ক্ষত মেজর লিগ সকারে (এমএলএস) টেবিল টপার হয়ে ঘোচাতে পারত ইন্টার মায়ামি।
চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। যদিও তার অনুপস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের জয় পেতে কোনো অসুবিধা হয়নি।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। সোমবার (১৭ মার্চ) ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ইন্টার মায়ামির অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। ম্যাচের পর ম্যাচ চলে যায়, লিওনেল মেসির দেখা পান না দর্শকরা, যা নিয়ে হতাশাও ঝাড়তে দেখা গেছে তাদের।
হিমশীতল আবহাওয়ায় লিওনেল মেসি খেলবেন না বলেই গুঞ্জন ছিল। যদিও সব গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন কোচ হ্যাভিয়ের মাশচেরানো। শেষ পর্যন্ত মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে খেললেন বিশ্বকাপজয়ী মহাতারকা।