টানা এক সপ্তাহ তাপদাহের পর স্বস্তির বৃষ্টির হলো পাবনায়। শীতল পরিবেশে সমস্ত প্রাণীকূল যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচল।
মা
ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীন ফ্লাইটে উঠতে গেলে চিকিৎসক দম্পতিকে বিমানবন্দরেই আটকে দেয়া হয়েছে।
প্রায় আট বছর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পাকিস্তানের কোয়েটার সেরেনা হোটেলে এক প্রচণ্ড বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১২ জন। আহতদের কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। গাড়ি বোমা হামলায় পার্কিং এলাকাটিই উড়ে গেছে। খবর বিবিসি ও ডন
যশোর প্রতিনিধি: যশোর মুনশি মেহেরুল্লাহ ময়দান (টাউন হল মাঠ) সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে আগুন লেগেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ১৫টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮০ থেকে ৯০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
উত্তরাঞ্চল লু হাওয়ায় উতপ্ত হয়ে ওঠেছে। প্রাণীকূল হাঁসফাঁস করছে প্রচন্ড ভ্যাপসা গরমে। দাদাদহে সমস্ত প্রাণী ওষ্ঠাগত। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে লু হাওয়ায় সবর্ত্র যেন আগুন বাতাস প্রবাহিত হচ্ছে।
দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ তিন বছরের জন্য জাতিসংঘের মাদকদ্রব্য-বিষয়ক কমিশন সিএনডির সদস্য নির্বাচিত হয়েছে। ২০২২ সাল থেকে এই কমিশনের সদস্য হিসেবে কাজ করবে ঢাকা।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন আজিজ মিসির নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।
সাংবাদিকের গ্রেফতারিতে মায়ানমারের উপর চাপ বাড়াল জাপান। দ্রুত ওই সাংবাদিকের মুক্তির দাবি জানিয়েছে টোকিও। সোমবার মায়ানমারের জাপানি দূতাবাস জানায়, সাংবাদিক ইউকি কিটাজুমিকে ইয়াঙ্গনের কাছে ইয়েনসিন কারাগারে রাখা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। এসময় মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বহিনী।