ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বামী রাকিবুল ইসলামের সঙ্গে ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপস করেন বলে একটি নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নথিতে ভবিষ্যতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা আর্থিক দাবি না করার কথা উল্লেখ রয়েছে।
মা
সিলেটের বিশ্বনাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফতাব আলীকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) স্বদেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ আর এটি নিশ্চিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। আলোকিত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।
দ্রোহ, প্রেম, চেতনার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও চিরন্তন উত্তরাধিকার স্মরণ এবং বিশ্বদরবারে বাংলাদেশের সাংস্কৃতিক দূত হিসেবে তার সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার দারিয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উঠেছে।
আমদানিকৃত গমের গুণগত মান যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাজারে অনুমোদনহীন ও মানহীন প্রসাধনী বিক্রির দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।