মিছিল

মার্কিন দূতাবাস অভিমুখে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল

মার্কিন দূতাবাস অভিমুখে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ও প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্যানার, ফেস্টুন, লাল পতাকা সম্বলিত মিছিলটি উত্তর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে কিছু দূর অগ্রসর হলে কনফিডেন্স শপিং সেন্টারের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে পুলিশি ব্যরিকেডের মাঝেই রাস্তায় দাঁড়িয়ে সমাবেশে বক্তব্য রাখেন যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ।

মুসাব্বির হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

মুসাব্বির হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।

ব্রাহ্মণবাড়িয়ায় সিপিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সিপিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন, বোমা হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটকের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটকের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটকের অভিযোগের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের মামলা প্রত্যাহারের দাবিতে বুড়ি তিস্তায় মশাল মিছিল

পানি উন্নয়ন বোর্ডের মামলা প্রত্যাহারের দাবিতে বুড়ি তিস্তায় মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা। 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: আখাউড়ায় বিএনপির আনন্দ মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: আখাউড়ায় বিএনপির আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।