পূজা শেষে দুবাই গেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে গিয়ে ঘটিয়েছেন দুঃসাহসিক কাণ্ড! অনেক দিনের স্বপ্নপূরণ করেছেন মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে।
মিমি চক্রবর্তী
বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে বিশেষ আবদার জানিয়েছিলেন টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। যথারীতি কিছু দিনের মধ্যেই মিমির প্রিয় জিনিস পাঠানো হলো তার কাছে।
প্যারিসে রয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। কালো টপসের সঙ্গে গোলাপি ট্রাউজার এবং গায়ে পশমের জ্যাকেট পরে একগুচ্ছ ছবি এবং ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ১১ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন।
হঠাৎই অসুস্থ মিমি চক্রবর্তী । শুক্রবার মাঝরাত থেকেই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ব্যথা না কমায় সকালে ডাক্তার আসেন তাঁকে দেখতে। জানা গিয়েছে সিভিয়ার ডিহাইড্রেশন রয়েছে মির। রক্তচাপও কমে গিয়েছে।
রাতের কলকাতায় প্রতিনিয়ত হেনস্থার শিকার হন বহু মেয়েরা। বারবার খবরের শিরোনামে উঠে আসে সেইসব বিষয়। এবার রাতের কলকাতায় হেনস্থার শিকার খোদ অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।