মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ রয়েছে।
মুক্তিযুদ্ধ
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মেনে নিতে পারেনি বলেই বারবার আঘাত হানছে।’
উনিশশো' একাত্তর সালের ১৫ই ডিসেম্বর। নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তখন এক গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে।
মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য খেতাব পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডিত চারজনের রাষ্ট্রীয় খেতাব স্থগিত করেছেন হাইকোর্ট।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান আগামী ২৬ মার্চ বুদ্ধিজীবীদের পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
রাজাকারের তালিকা প্রণয়নে আইনি সুযোগ তৈরি হচ্ছে। এ বিষয়ে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ নামে একটি আইন হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করীম ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।
মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একইসাথে এইসব অস্ত্র রক্ষায় কী পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি আসাদুজ্জামান খান আসাদ ও সাধারণ সম্পাদক জাহিদ আক্তার মারুফ (রোমেল) দলীয় নেতাকর্মীসহ বঙ্গবন্ধু ম্যূরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হওয়া বর্বরতার কথা স্মরণ করে বলেছেন, এটি এমন এক সময় ছিল যখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের নিরীহ নাগরিকদের হত্যা করা ছাড়াও তাদের ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল।