সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা অপর দুজন।
মুখোমুখি সংঘর্ষ
চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
ময়মনসিংহের তারাকান্দায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ যাত্রী নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২০ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন মোটরসাইকেল আরোহী। মুমূর্ষু অবস্থায় আহতদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটের জকিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কে উপজেলার শাহবাগ মুহিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে ঘুরতে বের হয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই কিশোরের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।
মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে রক্ষা পেয়েছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস।শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার রুটের লোহাগাড়া থেকে চকরিয়া অংশে এ দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। দুই চালকের উপস্থিত বুদ্ধিতে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে রক্ষা পায় ট্রেন দুটি।
টাঙ্গাইলের কালিহাতীতে লরি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় দুটি গাড়িতেই আগুন ধরে যায়।বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদীর পলাশে যাত্রীবাহী বাস এনা পরিবহনের সঙ্গে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।