রাজধানীর মুগদার গ্রীন মডেল টাউন এলাকায় ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
মুগদা
রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউনে লেকের কচুরিপানার নিচ থেকে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতে পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক (১৪) বছর। তার পরনে ছিল কালো রঙের হাঁফহাতা গেঞ্জি ও সবুজ রঙের হাঁফপেন্ট।
মুগদা মেডিকেল কলেজ, ঢাকায় ০৯টি পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
রাজধানীর মুগদার টিটিপাড়া বস্তির সামনে গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রী বেশে মিডলাইট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আলামিন। তার বাবার নাম মনিরুজ্জামান। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করেন আলামিন।
রাজধানীর মুগদা মাণ্ডা এলাকায় মমতাজ বেগম মরনী (৫০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর বাসাবো, মুগদা, খিলগাঁও, জুরাইন ও যাত্রাবাড়ী এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। এসব এলাকার মানুষের ডেঙ্গুর চিকিৎসায় প্রথম পছন্দ মুগদা হাসপাতাল। এ জন্য চলতি বছর ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালটি বেশি আলোচনায়। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর চাপ সামাল দিচ্ছে হাসপাতালটি। এই হাসপাতালটির মতো রাজধানীর বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু রোগীর চাপ দিনদিন বাড়ছে।
রাজধানী ঢাকায় প্রতিদিনই রেকর্ড মাত্রায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দুই সিটি করপোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) মুগদা, ডেমরা ও জুরাইন ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকায় এখন পর্যন্ত আক্রান্তের দিক দিয়ে এগিয়ে আছে এসব এলাকা। স্বাস্থ্য অধিদপ্তরও এলাকাগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
রাজধানীর মুগদায় বাসার ভেতরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার পাঁচ বছরে ছেলে অরূপ।
রাজধানীর মুগদায় বাসার ভেতরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সিলিন্ডার লিকেজ থেকে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তারা দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।