মুন্সীগঞ্জে ক্ষতিকর কৃত্রিম রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।