মৃত্যুবার্ষিকী

আজ মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

আজ মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁকে দাফন করা হয় টাঙ্গাইলের সন্তোষে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভক্ত, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।

আজ ফজলে লোহানীর ৪০তম মৃত্যুবার্ষিকী

আজ ফজলে লোহানীর ৪০তম মৃত্যুবার্ষিকী

আজ ৩০ অক্টোবর, বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানীর ৪০তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৮৫ সালের ৩০ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব। চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নীলফামারীতে আলোচনা সভা

আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নীলফামারীতে আলোচনা সভা

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি কক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

কিশোরগঞ্জে সাংবাদিক আতাউস সামাদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে সাংবাদিক আতাউস সামাদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

বিবিসিখ্যাত সাংবাদিক আতাউস সামাদের ১৩তম মৃত্যুবার্ষিকী কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে। করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে সাহিত্য আসরের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা ও প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১৭তম মৃত্যুবার্ষিকী সোমবার (১ সেপ্টেম্বর)। তিনি একাধারে ছিলেন নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। 

আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী

আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর বাংলা বেতার কেন্দ্র থেকে ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘জয় বাংলা বাংলার জয়’সহ অংসখ্য গান মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা যোগাত। সে সময় একজন কণ্ঠযোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নেয়া বীরদের অনুপ্রেরণা যুগিয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।