মৃত্য

টয়লেটে সাপের ছোবল, হাসপাতালে নেয়ার আগেই ছোট্ট রায়হানের মৃত্যু

টয়লেটে সাপের ছোবল, হাসপাতালে নেয়ার আগেই ছোট্ট রায়হানের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় সাপের ছোবলে রায়হান (৬) নামে এক শিশুশ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ গ্রুপের সংঘর্ষে আহত ২ ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ গ্রুপের সংঘর্ষে আহত ২ ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পূর্বশত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে আহত মিলন আলী (৬৫) ও আলম আলী (৫৭) নামের দুই সহোদর মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে প্রথমে মিলন ও রাত ৯টার দিকে তার ছোটভাই আলম রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভারতে চিকিৎসাধীন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ভারতে চিকিৎসাধীন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা (৮০) মারা গেছেন। গতকাল বুধবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে হাঁটতে বের হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দেবমাথা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক

অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ১৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঝালকাঠিতে জলাতঙ্কে যুবকের মৃত্যু

ঝালকাঠিতে জলাতঙ্কে যুবকের মৃত্যু

ঝালকাঠি শহরের বাকলাই সড়কের বাসিন্দা কাজী মনিরুজ্জামান মান্না (৩৪) নামে এক যুবক জলাতঙ্কে মারা গেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

 

হবিগঞ্জে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

হবিগঞ্জে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে বিয়ের অনুষ্ঠানে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।