ভারতের গোয়ায় বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে মারা যান বলিউড অভিনেতা নানা পাটেকর। নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
- আজকের খেলা: ১২ নভেম্বর ২০২৬
- * * * *
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
মৃত্য
রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মারা গেছে।
সিনিয়র সাংবাদিক ও ভয়েস অফ আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।
জয়পুরহাট সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বামী রাকিবুল ইসলামের সঙ্গে ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপস করেন বলে একটি নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নথিতে ভবিষ্যতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা আর্থিক দাবি না করার কথা উল্লেখ রয়েছে।
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। চার বছর বয়সী ছোটভাই আরাফাতকে ধরতে গিয়ে ছয় বছর বয়সী মুয়াজও বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায়। এসময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে মা পান্না আক্তার আহত হয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। চলতি বছর এটাই একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড।
সংযুক্ত আরব আমিরাতে একটি বাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।