মৃত্য

রাজধানীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

রাজধানীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে পূর্ব নাখালপাড়ার একটি বাসায় রহস্যজনক ভাবে একবৃদ্ধার  মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালকের মৃত্যু

দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালকের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর ইপিজেডে পারিবারিক বিরোধের জের ধরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক মামুনের মৃত্যু হয়েছে অভিযোগ পাওয়া গেছে। তার বয়স ৩৭ বছর। শনিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার সিমেন্ট ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

দেশে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে

দেশে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৬ জনে।তবে এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই থাকল।

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকে ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকে ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকে ধাক্কায় মা আমেনা (৩৮) ও মেয়ে জয়া (১১) নামে দুইজন নিহত হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়ার আলাউদ্দিননগর মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের জনির স্ত্রী আমেনা ও তার মেয়ে জয়া। জয়া হাউজিং প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

দেশে আরো ৫৯ জনের করোনা শনাক্ত

দেশে আরো ৫৯ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জনে পৌঁছেছে।তবে একই সময় দেশে করোনায় কেউ মারা যায়নি। 

চীনে প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু

চীনে প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু

চীনের হুনান প্রদেশে প্রবল বর্ষণে ১০ ব্যক্তি মারা গেছে। কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বুধবার এ খবর জানিয়ে বলেছে, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দুই হাজার ৭শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।