মৃত্য

যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জনের মৃত্যু

যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জন রোগী মারা গেছেন। শুক্রবার (০৪ জুন) রাত ৮ টা ৩০ মিনিটে ৬৫ বছর বয়সী গোলাম নবী ও সন্ধ্যা ৬ টায় ৫৩ বছর বয়সী ইমদাদুল হক মোল্লা মারা যান। তারা উভয়েই যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

ব্ল্যাক ফাঙ্গাস: নেপালে প্রথম মৃত্যু

ব্ল্যাক ফাঙ্গাস: নেপালে প্রথম মৃত্যু

ভারত থেকে ছড়ানো ব্ল্যাক ফাঙ্গাস রোগ আশপাশের দেশে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে নেপালে প্রথম কোনও ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের সেতি প্রাদেশিক হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৮৭ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৫৮ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন।

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৭১৩

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৭১৩

বুধ এবং বৃহস্পতিবারের মতোই থাকল শুক্রবার ভারতের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ কোটি ৮৫ লক্ষ। শুক্রবার দৈনিক মৃত্যুরও ৩ হাজারের নীচেই রয়েছে।

রামেকে করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু

রামেকে করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এরমধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (৪ জুন) রামেকের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রামেকে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হন আরও ৯৮ জন।

বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে

বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে

দিন যত যাচ্ছে মৃত্যুর মিছিলও বড় হচ্ছে। সারা বিশ্বে প্রাণঘাতি করোনাভাইরাসে প্রতিনিয়তই মৃত্যু হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজারের উপরে মানুষ মারা যাচ্ছে। দিন দিন করোনাভাইরাস তার রূপ পরিবর্তন করছে। শেষ ভারতীয় ধরণে পুরো ভারতকে কাবু করে দিয়েছে এ ভাইরাস। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। 

ভারতে ফের পর পর দু’দিন বাড়ল দৈনিক সংক্রমণ

ভারতে ফের পর পর দু’দিন বাড়ল দৈনিক সংক্রমণ

১ লক্ষ ২৭ হাজারে নেমে যাওয়ার পর বুধ এবং বৃহস্পতিবার একটু বেড়েছে ভারতের দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়ে গেল। 

বিশ্বে করোনায় একদিনে ১০ হাজার ৯৫২ জনের মৃত্যু

বিশ্বে করোনায় একদিনে ১০ হাজার ৯৫২ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে স্তব্ধ বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। গত দু'দিনে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও আবারও বেড়েছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা।  মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরণ মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।