বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে।
মৃত
হাসপাতালের মর্গের বাইরে রাখা আছে অ্যাম্বুল্যান্স। তাতে কোভিডে মৃতদের লাশ চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৎকারের জন্য।
ভারতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ছাড়িয়ে গেল। মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৩৭ হাজার। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। করোনাভাইরাসের জেরে এই প্রথম ভারতে একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল। সেই সঙ্গে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যাও ২ লক্ষ পার করল। গত সাড়ে ৩ মাসে দেশটিতে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হলেও এখনো থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ এবং মৃত্যু।
যশোর প্রতিনিধি: যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন তরুনী এবং একজন যুবক রয়েছেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ২০ এপ্রিল গভীর রাতে করোনা আক্রান্ত হয়ে ২২ বছর বয়সী নুরজাহান হাসপাতালের রেডজোনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল তার মৃত্যু হয়।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৮ জনের মৃত্যু হয়েছে।
প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলার পর মঙ্গলবার একটু হলেও কমল ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হলেন ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন। গত কয়েকদিনে ভারতের দৈনিক মৃত্যুতে প্রতিদিন তৈরি হয়েছে নতুন রেকর্ড।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হলেও এখনো থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ এবং মৃত্যু।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯৭ জনের মৃত্যু হয়েছে।
ভারতে সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেল দৈনিক সংক্রমণ সংখ্যা। সোমবার দেশটিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে