রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত
'জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালন করা হয়েছে।
দিনাজপুরের বিরামপুরে সারা দেশের ন্যায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে । ৬ অক্টোবর (শুক্রবার) দুপুর ২টার দিকে ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোঃ সিদ্দিক শেখ (৪০) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার লংগাইর ইউনিয়নের সতের বাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সুহেল মণ্ডল (৪০) ও আকবর আলী মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (৩৫)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী ডেঙ্গুতে মারা গেছেন। তারা হলেন-যশোরের কেশবপুরের বুড়িহাটি গ্রামের শাহাজাহান (৪০), নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের আরিফা (৩৫) ও বাগেরহাটের লিলি (২৭)।
গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে আশপাশের লোকজন ও তার স্বজনরা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
ভারতের সিকিম রাজ্যে টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ২২ জন সেনাসদস্যসহ নিখোঁজ রয়েছেন আরও ৮২ জন। বুধবার (৪ অক্টোবর) স্থানীয় সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।