গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাসেল মিয়া (৩৫) নামের এক ইলেট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত রাসেল উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোটসোহাগী গ্রামের আব্দুল মাজেদের পুত্র। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া ছোটসোহাগী এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রাজধানীর মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
রাজশাহী বিভাগের ৬ জেলায় গত সাড়ে ৮ মাসে রেললাইনে ৮৪ জনের মৃত্যু হয়েছে। গড়ে প্রতিমাসে নয়জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনাতে ১৩ জন, নাটোরে ১১ জন ও রাজশাহীতে ৪ জন, সিরাজগঞ্জে ১৫ জন। এ ছাড়া বগুড়া, সান্তাহার ও জয়পুরহাট মিলে ৫২ জনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসায় বিস্ফোরণের ঘটনায় স্ত্রীর পর মারা গেলেন গার্মেন্টস কর্মী সোহান তালুকদার (৪০)।
রাজবাড়ীতে বিষধর সাপের কামড়ে নার্গিস বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শহরের পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।
কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে মো. আলম মিয়া (৫৬) এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে দুলালী আক্তার (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়েছে।