মেট্রোরেলের অভ্যন্তরে বাড়তি নিরাপত্তার স্বার্থে এখন থেকে প্রতি সেট ট্রেনের (৬টি কোচ) ভেতরে দুজন করে এমআরটি পুলিশ সদস্য নিযুক্ত থাকবেন। এছাড়া স্টেশনেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য উপস্থিত থাকবেন।
মেট্রোরেলে
মেট্রোরেলের একক যাত্রার আরও ২০ হাজার কার্ড চলতি বছরের ডিসেম্বর মাসে আসছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পানির বোতল দরজায় আটকে বেশ কয়েকবার বন্ধ হয়েছে রাজধানীবাসীর স্বস্তির মেট্রোরেল চলাচল। এবার বড়ইয়ের বিচি আটকে মেট্রোরেলের তিন মিনিট বিলম্ব হয়েছে।
শুরু হয়ে গেল ২০২৪-২৫ অর্থবছর। নতুন অর্থবছরে মেট্রোরেলের টিকিটের দামে বসানো হয়েছে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট)। ফলে বাড়তি ভাড়া দিয়ে এখন থেকে মেট্রোরেলে চলাচল করতে হচ্ছে রাজধানীবাসীকে।
রাজধানীর আগারগাঁওয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে মাটি বোঝাই একটি ট্রাক আঘাত করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এনবিআরের সিদ্ধান্ত ভুল ছিল। প্রধানমন্ত্রীকে এনবিআরের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছি।
মেট্রোরেলের ভাড়ায় কম হারে নয় বরং পূর্ণ হারেই ভ্যাট বসছে। আগামী জুলাই থেকেই যাত্রীদের টিকিটের মূল্যে দিতে হবে ১৫ শতাংশ ভ্যাট।
মেট্রোরেলের ভাড়ার ওপর এনবিআরের ভ্যাট বসানোর ঘোষণা থেকে সরে আসার দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী জুলাই মাস থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট যুক্ত করছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাটের হার হবে ১৫ শতাংশ। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।