আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
মেয়র
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৭৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর (পুরুষ) ১২৪ ও সংরক্ষিত আসনে ৪৬ জন নারী মনোনয়নপত্র জমা দেন।
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এমন বক্তব্য সম্বলিত একটি জাতীয় দৈনিক প্রত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রধান বিচারপতির আদালতের নজরে এনেছেন সংবিধানের অন্যতম প্রণেতা ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার বিকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। বিকালে সেটি গ্রহণ করে প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী আজমত উল্লা খান ২৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। রোববার বেলা ১১টায় মহানগরীর প্রকৌশল ভবনের হলরুমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। সে সময় তিনি মেয়র নির্বাচিত হলে নগরবাসীর সেবার জন্য ২৮ দফা কর্মসূচি হাতে নেবেন বলে জানান।
নির্বাচন নিয়ে অবশেষে সিদ্ধান্ত এসেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। জানালেন আসন্ন ২১ জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে অংশ না নেওয়ার কথা।
অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ জুন দিন ধার্য করেছেন আদালত।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে রিটের রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রসপেক্ট পার্কের মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহকে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসের ঈদ উৎসবে যোগদান আটকিয়ে দেয়া হয়েছিল বলে ইউএস সিক্রেট সার্ভিস সোমবার জানিয়েছে।