মোরেলগঞ্জ

মোরেলগঞ্জে কৃষক হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

মোরেলগঞ্জে কৃষক হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্যে কৃষক হাকিম জোমাদ্দারকে (৬২) পিটিয়ে কুপিয়ে হত্যা মামলার ৪ নম্বর আসামি বারেক হাওলাদারের ছেলে রুমি হাওলাদারকে (৩৮) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যায় তাকে মোরেলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে রবিবার বেলা ১২টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করে।  

মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জেরে সৎভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি উত্তর সুতালড়ী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম ডালিম (৩৫)। 

মোরেলগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন

মোরেলগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন

বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালুর দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।

মোরেলগঞ্জে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মোরেলগঞ্জে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ইমাম হোসেন গাজী (১৪) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শ্রেণিখালী গ্রামের প্রবাসী সরাফত আলী গাজীর ছেলে ইমাম হোসেন তার দাদা খলিল গাজীর সাথে বাড়ির সামনে পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায়।

মোরেলগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোরেলগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০টি অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান নির্বাচিত সুবিধাভোগীদের হাতে মেশিনগুলো তুলে দেন।

মোরেলগঞ্জে গণহত্যা দিবস পালিত

মোরেলগঞ্জে গণহত্যা দিবস পালিত

বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস ২০২৪। দিবসটি উপলক্ষ্যে সোমবার বেলা ১১টার দিকে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোরেলগঞ্জে ৩ দোকান আগুনে পুড়ে ছাই

মোরেলগঞ্জে ৩ দোকান আগুনে পুড়ে ছাই

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩টি দোকার আগুনে পুড়ে ছাই হয়েছে। রবিবার (১৭ মার্চ) দিবাগত রাতে শ্রেণিখালী গ্রামের মুন্সিরহাটে এক অগ্নিকাণ্ডে দোকানগুলো পুড়ে যায়। 

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পালিত হচ্ছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১০টায় জাতির জনকের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন সকল সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ।