যশোর প্রতিনিধি: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ২ জন রোগী মারা গেছেন। শুক্রবার (০৪ জুন) রাত ৮ টা ৩০ মিনিটে ৬৫ বছর বয়সী গোলাম নবী ও সন্ধ্যা ৬ টায় ৫৩ বছর বয়সী ইমদাদুল হক মোল্লা মারা যান। তারা উভয়েই যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
- প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ
- * * * *
- মানিকগঞ্জে পর্যটন সার্কিট গঠনে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত
- * * * *
- হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়া তেল: বিএফএসএ চেয়ারম্যান
- * * * *
- ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
- * * * *
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৪
- * * * *
যশ
যশোর জেলার ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানাধীন খানপাড়া, কাগজপুর, কলেজপাড়া এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে সচেনতা মূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব-৬।
যশোরের করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটি।
সারাদেশের সাথে একযোগে আগামী ৫ জুন যশোরে দুই ক্যাটাগরিতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা মারা গেছেন , ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। বৃহস্পতিবার (০৩ জুন) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ৬ ইউপি মেম্বার।
যশোর প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা যশোরে করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে জেলায় লক ডাউনের সিন্ধান্ত না আসলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে নজরদারি বাড়ানো হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে করোনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় মোট সংক্রমণের হার ৭ হাজার ৩০ জন,সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৪১৬ জন,মোট মৃত্যু ৮১ জন।
যশোর প্রতিনিধি: যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭জন পুরুষ ও একজন নারী। তাদের সকলের বয়স ৫৬ বছরের নিচে। শনাক্তদের সকলেই যশোরের স্থানীয় বাসিন্দা। তাদের কারোরই ভারতে যাওয়ার কোনো সম্পর্ক বা ইতিহাস নেই।
যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের গহরবেড় গ্রাম থেকে কৃষক আসাদুলের ক্ষেতের একটি মেহেগুনি গাছ কাটার সময়, গাছের গোড়া থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে সেটি যশোর বন বিভাগের সহায়তায় ঢাকা থেকে আগত বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা হাফিজুর রহমান সোমবার বিকেলে এসে ডিম গুলি সংরক্ষণের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যান।
যশোর প্রতিনিধি: যশোর আদালতে যাওয়ার পথে আইনজীবীর কাছ থেকে রাজু বিশ্বাস ওরফে টুটু (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের দাবি, ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।