ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে এবার ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে।
যান
সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার। এদিনের সওয়াব-মর্যাদা ঈদুল ফিতর ও আজহার মতো। মুসলমানদের কাছে এ দিন অপরিসীম ফজিলতের। আল্লাহ তায়ালার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে, পবিত্র কোরআনে ‘জুমা’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নওগাঁয় পরিচালিত হলো ‘অপারেশন ফার্স্ট লাইট’।
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর এ অভিযান চালানো হয়।
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
চলতি নভেম্বরে প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২০০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৫০০ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ প্রায় ৩১ শতাংশ বেশি। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৬ লাখ ডলার। এ গতি অব্যাহত থাকলে নভেম্বরে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে মনে করছেন ব্যাংকখাতের সংশ্লিষ্টরা।
বান্দরবানের লামা ফাইতংয়ের পাগলীর আগা এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদের বিশেষ অভিযানে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও ইটভাটার শ্রমিক ও স্থানীয় জনতার মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকায় চলছে গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের লক্ষ্য দুই আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফাহাদ রহমান এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার জিএম নর্ম আর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সজীবের আন্তর্জাতিক নর্ম আদায়।
কয়েক মাস আগে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিক নতুন আয়োজনে তৈরি করেছিল ‘প্রেমের জ্বালা’ সিনেমার ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ গানটি। গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।