মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন জানালেও এই নির্বাচনে কোনও ধরনের অবস্থান নেওয়া থেকে বিরত রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
যান
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
যশোর সেনানিবাসে আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ান হয়েছে।
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে একই দিনে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে উক্ত এলাকায় চলাচল করা যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেও অনেক শিক্ষার্থী অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারছেন না। চাকরি, উদ্যোক্তা হিসেবে কাজ কিংবা বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রেও
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় অভিযান চালিয়ে ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি ‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগে ১৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং কার্যক্রম চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন, নতুন চিকিৎসক ও ধাত্রী নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে।
রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর ওপর পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।
রোববার (১৯ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার সমন্বয় জরুরি। এ জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাদান, জরায়ুমুখ ও স্তন ক্যানসারের স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।