এ যাবৎকালের অন্যতম বৃহৎ আর্থিক দলিলপত্র ফাঁসের এক ঘটনায় বিশ্বের বড় বড় নেতা, রাজনীতিবিদ ও ধনকুবেরদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য বেরিয়ে এসেছে।
যান
মাদককাণ্ডে ১৬ ঘণ্টা জেরার পর শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান। সেখান থেকেই তাকে আটক করে (এনসিবি)।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিবিসি-সিএনএনসহ সতেরোটি বিদেশি চ্যানেল বাংলাদেশে 'ক্লিন ফিড' পাঠানো সত্বেও সেগুলো বন্ধ রেখে শর্ত ভঙ্গ করেছেন কেবল অপারেটররা।
শেহরিন আবেদের পছন্দ সব ধরণের খেলা। বিনোদন বলতে তিনি খেলার চ্যানেলগুলোই দেখেন।বাংলাদেশ সময় গভীর রাতে লা লিগা বা প্রিমিয়ার লীগের খেলা মিস করেন না তিনি। আজ রাতেও রয়েছে খেলা কিন্তু খেলা দেখার চ্যানেল নেই।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিজ্ঞাপনমুক্ত বা ক্লিনফিড প্রদর্শনের আইন মানা বিদেশি চ্যানেলগুলোর যেমন দায়িত্ব, একইসাথে যারা সেগুলো এখানে সম্প্রচার করে, তাদেরও দায়িত্ব।
তাইপে শনিবার জানিয়েছে, বেইজিং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রেকর্ড ৩৮টি চীনা সামরিক যুদ্ধ বিমান তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে।
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রাহকের এসির ৮৫ হাজার টাকা আত্মসাতের মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে তিন দিনের মধ্যে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।