যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে ইসলামবিদ্বেষের শিকার হচ্ছেন মুসলিমরা। দশ জনের মধ্যে সাতজনই এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন। মঙ্গলবার প্রকাশিত এক সমীক্ষায় এমনটাই দেখা গেছে।
যুক্তরাজ্যে
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রস্তাবে এবার রাশিয়ান কয়লা আমদানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াশিংটন নতুন করে যে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে তার আওতায় প্রেসিডিন্ট পুতিনের দু’কন্যা ছাড়াও দেশটির সবচেয়ে বড় ব্যাংকও থাকছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে।
যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে সালিসবারিতে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও উদ্ধারকাজ চালাচ্ছে।