কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া সীমান্তে বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে।তাৎক্ষণিক নিহত ইয়াবা কারবারির পরিচয় পাওয়া যায়নি। তবে এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় তৈরী ১টি বন্দুক এবং ২টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
যুদ্ধ
গত ১০ বছরে সিরিয়ায় যুদ্ধ-সংঘাতে অন্তত তিন লাখ ৫০ হাজার ২০৯ জন নিহত হয়েছে। সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে আলেপ্পোতে। সেখানে সংঘাতে ৫১ হাজার ৭৩১ জন নিহত হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিন সোনাইছড়ি বায়তুশ শরফ এলাকায় এ ঘটনা ঘটে।
বিশ্ব পরাশক্তি চীন ও আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এই দুই দেশের ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশলগত প্রতিযোগিতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
তাইওয়ানের আকাশসীমা এবং সমুদ্রসীমার কাছে চীনের সামরিক তৎপরতা দিন দিন বাড়ছে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করেছে ১৯টি চীনা যুদ্ধবিমানের একটি বহর, যার ভেতর পারমানবিক বোমা হামলায় সক্ষম এমন অন্তত চারটি এইচ-৬ যুদ্ধবিমান ছিল।
মিয়ানমারের জনগণকে দেশটির ক্ষমতা দখল করা সামরিক জান্তার আক্রমণ থেকে রক্ষা করতে যুদ্ধ ঘোষণা করেছে ছায়া সরকার। মঙ্গলবার মিয়ানমারের জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়া লাশি লা ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।
শেষ সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে আমেরিকার দীর্ঘতম যুদ্ধের অবসান হলো। প্রায় ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সোমবার দেশটিতে মার্কিন উপস্থিতির সমাপ্তি ঘটেছে। আর এই সময়ে যুক্তরাষ্ট্রে চারজন প্রেসিডেন্ট ছিলেন।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে আনুমানিক ৩০ ও ৩৮ বছর। র্যাবের দাবি, তারা ডাকাত দলের সদস্য।
তালেবান ঘোষণা করেছে, আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং শিগগিরই সরকার গঠন করা হবে। গতকাল রোববার তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আজ সোমবার ভোরে কাবুলে কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রেখেছে। তাছাড়া শত শত আফগান দেশ ছাড়তে মরিয়া চেষ্টায় কাবুল বিমানবন্দরে ভিড় করছে।
তিনি বলেছেন, যুদ্ধ অবসানের চেষ্টায় "আলোচনা" চলছে। আন্তর্জাতিক অংশীদার ও স্থানীয় নেতাদের সাথে দেশের পরিস্থিতি নিয়ে পরামর্শ চলার কথাও বলেন তিনি।