আফগান যুদ্ধে ৩৯ নিরপরাধ ব্যক্তিকে অবৈধভাবে হত্যা করেছে অস্ট্রেলিয়ার এলিট ফোর্সের সদস্যরা। অকাট্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ প্রতিক্ষীত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ চার বছর অনুসন্ধান শেষে প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ)।
যুদ্ধ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হওয়া বর্বরতার কথা স্মরণ করে বলেছেন, এটি এমন এক সময় ছিল যখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের নিরীহ নাগরিকদের হত্যা করা ছাড়াও তাদের ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল।
আজারবাইজানের সাথে নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ছয় সপ্তাহের যুদ্ধে ২ হাজারের বেশী আর্মেনিয় সৈন্য মারা গেছে। শনিবার আর্মেনিয়া এ কথা জানায়।
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান-ভারতের সোনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ৩ ভারতীয় সেনাসহ ৬ জন নিহত হয়েছে।
নাগরনো-কারাবাখকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি তুরস্ক ও রাশিয়া যৌথভাবে তদারকি করবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এই তথ্য জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন। নাগার্নো-কারাবাখ অঞ্চলের বিরোধের অবসান ঘটাতে দেশ দুটি চুক্তি করেছে বলে জানান পুতিন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইল ও ঝিনাইদহের দুই আসামিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
নাগর্নো-কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ 'শুশা' শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রবিবার (৮ অক্টোবর) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।
চলমান অনিশ্চয়তা এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার।
‘বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের আরও সাতটি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করা হয়েছে।’ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন।