কুড়িগ্রামের উলিপুর থানা চত্বরে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন নেতাকর্মী।
যুব
একদিনের ব্যবধানে সিলেটের গোয়াইনঘাটের দমদমীয়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে সবুজ মিয়া (২২) নামে বাংলাদেশি আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজারে বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার কেবিএস কনভেনশন সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চোর সন্দেহ গণপিটুনিতে মো. রুবেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ ২৭ ডিসেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের জনপ্রিয় শিক্ষক প্রফেসর ড. ফারুক হোসাইনের তৃতীয় মৃত্যুবার্ষিকী।
অবশেষে প্রকাশ পেল বাংলা ব্যান্ডের কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর সুর করা ২১ বছর আগের একটি গান। এটি কণ্ঠশিল্পী এস আই সুমনের কণ্ঠে শোনা যাচ্ছে। সম্প্রতি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ‘স্বপ্নে দেখা অচিনপুরে’ শিরোনামের গানটি প্রকাশ করা হয়। গানটির সংগীতায়োজন করেছেন ওপার বাংলার রাজর্ষি মিত্তার।
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে হিরণ শেখ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা রেলবাজার এলাকার রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউসুফ আলীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের বিরামপুর রাণীনগর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শাহাজাহান ভুঁইয়া (৩৪) ও মাসুম বিল্লাহ (৩৫) নামে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারতে রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।