ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের সম্মুখযুদ্ধ ক্ষেত্রের কাছে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম রোস্তিস্লাভ ঝুরাভলেভ। তিনি রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধবিষয়ক প্রতিবেদক ছিলেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার (২২ জুলাই) ইউক্রেনের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
র হামলা
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ।
ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ওরিখিভ শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রুশ বোমা হামলায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১৩ জন বলে দাবি করেছে কিয়েভ কর্তৃপক্ষ।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
রাশিয়া শনিবার ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত এবং অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের শিবিরে ৪৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এ তথ্য জানিয়েছে। খবর: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার ফার্মিংটন শহরে হয় এ ঘটনা।