ব্যাংক বন্ধের ফলে পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় ও পরবর্তীতে শেখ হাসিনার পদত্যাগের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে ৩৬ ঘণ্টা বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।
রফতানি
মে মাসে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশের রফতানি খাত। এ মাসে ৪০৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই রফতানি গত বছরের একই সময়ের চেয়ে ১৬ শতাংশ কম। রফতানিতে এই পরিমাণ নেতিবাচক প্রবৃদ্ধি চলতি ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে আর হয়নি।
দেশের রফতানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার ৪৩টি খাতে রফতানির বিপরীতে প্রণোদনা/নগদ সহায়তা দিয়ে আসছে। গত ১৪ বছরে প্রণোদনা দেওয়া হয়েছে মোট ৬২ হাজার ৫৫১ কোটি টাকা। তবে তৈরি পোশাক ছাড়া নগদ প্রণোদনার সুফল নেই বাকি খাতগুলোর রফতানিতে।
চট্টগ্রাম বন্দরে চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম ৯ মাসে (জুলাই থেকে মার্চ) রফতানি হয়েছে চার হাজার ৩৫৫ কোটি ডলারের পণ্য। যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ শতাংশ বেশি।
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনের বন্ধের কবলে পড়তে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি কার্যক্রম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেনাপোল স্থল বন্দর দিয়ে রোববার আমদানি-রফতানি বন্ধ থাকবে। যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেডের (এনসিইএল) মাধ্যমে এই পেঁয়াজ বাংলাদেশে রফতানি করা হবে।
দেশের অন্যতম স্থলবন্দর শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।