পবিত্র রমজান মাস হলো ইবাদত করার প্রতিযোগিতার মাস। আর রমজানের শেষ দশক শুরু হলে রাসুলুল্লাহ (সা.) ইবাদতে অনেক বেশি মনোযোগ দিতেন।
শিরোনাম
রমজানের শেষ দশক
পবিত্র রমজানের শেষ দশক চলছে। এই দশক জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে।
পবিত্র রমজান মাসকে তিনভাগে ভাগ করা হয়। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফেরাত ও তৃতীয় দশককে বলা হয় নাজাতের দশক। আজ শেষ দশক শুরু।
পরম করুণাময় আল্লাহতায়ালা অসীম দয়ালু, অতুলনীয় ক্ষমাশীল। তাঁর দয়া ও করুণা প্রতি মুহূর্ত, অনবরত বর্ষণ হতে থাকে। তদুপরি আল্লাহতায়ালা বান্দাদের প্রতি অনুগ্রহ করে তিনি রহমতের বিশেষ বিশেষ অফার ঘোষণা করেন।
দেখতে দেখতে সিয়াম সাধনার ২০টি দিন চলে গেল। পবিত্র রমজানের বিদায়ের ক্ষণগণনা শুরু হচ্ছে আজ সন্ধ্যা থেকেই। রমজানের শেষ দশকের প্রথম রাতটি আজ। কুরআন নাজিলের মাস রমজান, আর কুরআন নাজিলের রাত ‘শবেকদর’।