ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার কথা তিনি বিবেচনা করছেন এবং একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। কিয়েভের ব্যাপারে আরো সক্রিয় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানের পর তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।
রাই
ইরানের একটি সামরিক কারখানায় ড্রোন হামলার পেছনে দৃশ্যত ইসরাইল ছিল বলে মার্কিন কর্মকর্তারা মন্তব্য করেছেন।
বাংলাদেশের সরকারি হাসপাতালের ডাক্তাররা মার্চের ১ তারিখ থেকে নিজ প্রতিষ্ঠানে রোগী দেখতে পারবে। ডাক্তাররা সরকারি হাসপাতালে ডিউটি শেষে ওই হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিসের সুবিধা পাবে, অর্থাৎ টাকা নিয়ে রোগী দেখতে পারবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকায় ফেরার প্রথম দিনের ম্যাচে দারুণ জয় তুলে নিলো রংপুর রাইডার্স। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে রংপুর ৬ উইকেটে তুলেছিল ১৭৯ রান।
বাংলা পৌষ মাসের শেষ ও মাঘ মাসের শুরুতে পুরান ঢাকাবাসী আয়োজন করে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। সারাদিন সবাই মিলে ঘুড়ি ওড়ায়। সন্ধ্যায় আতশবাজি ও রঙ-বেরঙের ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়
চলমান বিপিএলে মাশারাফি বিন মর্তুজার অধিনায়কত্বে জিতেই চলেছে সিলেট স্ট্রাইকার্স। গতকাল মঙ্গলবার ঢাকা ডমিনেটরসের বিপক্ষেও সহজ জয় তুলে নিয়ে চট্টগ্রাম পর্বে গেল সিলেট দল।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে এবার গরু ব্যবহার করছে ইসরাইল! জানা গেছে, চর হিসেবে ফিলিস্তিনের সীমান্ত এলাকায় গরুর পাল পাঠানো হচ্ছে। স্থানীয়দের অনুমান, বিশেষ প্রশিক্ষণ দিয়েই সীমান্ত পার করে ফিলিস্তিনের মাটিতে গরুগুলোকে পাঠান হয়েছে।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত ও চালকসহ সাতজন আহত হয়েছেন।শুক্রবার রাত ১০ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন।
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাক পেতে হলে প্রত্যেক ব্যাটারেরই ১৩৫ বা তার বেশি স্ট্রাইক-রেট থাকতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি।
ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সিরীয় সৈন্য নিহত এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। সিরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।