রাগ ক্রোধ

রাগে ফেটে পড়লেই কি কমে ক্রোধ?

রাগে ফেটে পড়লেই কি কমে ক্রোধ?

রাগ প্রকাশ করলেই মন হালকা হয়,  এমন ধারণা বহু দিনের। উদাহরণ টানা হয় প্রেশার কুকারের চাপ বেরোলেই স্বস্তি। কিন্তু মার্কিন গবেষকদের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাগ উগরে দিলে তা কমে তো না-ই, অনেক ক্ষেত্রে উল্টো আরও বাড়তে পারে।