রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তারা গভীর রাতে ঘুরতে বের হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
- ভারত তেল কেনে নিজের জন্য, আমাদের সাহায্য করার জন্য নয়: রুশ রাষ্ট্রদূত
- * * * *
- ‘বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদ’, এমপি মনিরুলের মন্তব্যে যে জবাব দিলেন অর্থমন্ত্রী
- * * * *
- দেশের রিজার্ভ আরও বাড়ল
- * * * *
- ২০২৭ সালের জুনে শিশু পার্ক চালুর লক্ষ্য: আব্দুস সালাম
- * * * *
- নতুন দায়িত্ব পেলেন মাহমুদা হাবিবা
- * * * *
রাজধানীত
রাজধানীর কদমতলীতে একটি বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে মোজাম্মেল হক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
অভিনব কৌশলে প্রতারণা ও প্রতারণার ফাঁদ পাতা চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি জেলা থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল বন্ধ রয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (৯ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ১১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অভিযান চালিয়ে রাজধানীর ডেমরা থেকে উগ্রবাদী জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
রাজধানীর জুরাইনে তিতাসের গ্যাসের লাইন সংস্কারের সময় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
রাজধানীর নতুন বাজারে মিনি ট্রাকের ধাক্কায় আহত রিকশা আরোহী বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনন্যা চৌধুরী ফুল (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নতুন বাজার এলাকার মার্কিন দূতাবাসের পেছনের রাস্তায় অনন্যার রিকশা পেছন থেকে ধাক্কা দেয় মিনি ট্রাকটি।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আলী হোসেন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।