রাজধানী যাত্রাবাড়ীর মাতুয়াইলে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।
রাজধানীর
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রাজধানীর মালিবাগ এলাকায় সড়কে পড়েছিল অজ্ঞাতনামা এক যুবকের লাশ। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের পাশের একটি স্থান থেকে উদ্ধার হয় তার লাশ।
রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি বাসায় কাজের বুয়া সেজে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার আদাবরের একটি জুয়েলার্স থেকে উদ্ধার করে পুলিশ।
রাজধানীর দক্ষিণখান কসাইবাড়ি এলাকার একটি বাসা থেকে এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উদ্ধার হয় তার লাশ।
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে পিকআপের চাপায় রুবেল হক (৪০) নামে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক মো. আবু নাসের সোহাগকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
রাজধানীর রামপুরায় সিএনজির ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রামপুরার ডিআইটি রোডে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোডের একটি বাসায় এক নারীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার হয়।