ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ধরন ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
রাজনীতি
যশোর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশসহ বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছিলো।
বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিদ্যমান বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা এক মঞ্চে মত বিনিময় করেছেন।
ছাত্ররাজনীতি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। শনিবার (২৮ আগস্ট) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
চট্টগ্রাম কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ। এসময় হামিম আব্দুল্লাহ মতিউর, সাকিবুল ইসলাম শিবলু, লুবাবা, উমামা, তানভীর উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, একটা দেশে যারা জনগণের ওপর গণহত্যা সংঘটিত করেছে। সে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারও সাহায্য নিয়ে নয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একটি কথা মাথায় রাখতে হবে নদীর পানি কেবল রাজনীতি না, এটি কূটনীতি সেই সঙ্গে অর্থনীতিও।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে।