আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে । আজ বৃহষ্পতিবার রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রাজনীতি
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামাতের সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলা করতে প্রয়োজনে একাত্তরের মতো আরও একটি মুক্তিযুদ্ধ হবে। কিন্তু পরাজিত শক্তির কাছে কখনোই মাথা নত করবো না।
আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চট্টগ্রাম এবং ময়মনসিংহের বিভাগীয় বিএনপির সমাবেশে জনস্রোত দেখে ক্ষমতাসীনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে- এমনটি যারা ভাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।আজ সোমবার তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কাঁধ থেকে তত্ত্বাবধায়কের ভুত নামাতে পারছে না। দেশের সংবিধান সম্মত উপায়েই নির্বাচন হবে। কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তিন মাস হাঁকডাক করে মহাসমাবেশ নাম দিয়ে চট্টগ্রােেম একটি ‘ফ্লপ সমাবেশ’ করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি ও নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপি’র পুরনো অপকৌশল।
আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় লাঠি নিয়ে এসেছে। লাঠিসোঁটা বহন আইনসিদ্ধ নয়।