বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রাজনীতি
বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসঙ্ঘের পুলিশপ্রধান সম্মেলনে যোগ দেয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে ভিসা দেয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শর্তসাপেক্ষে ভিসা দেয়া বাংলাদেশের জন্য অবমাননাকর।
বিএনপি’র সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, এখন সরকার পতনই তাদের (বিএনপির) লক্ষ্য। আমরা মনে করি তারা দেশের জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোন ভাবে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে তাদের এই দেশ শাসন করার কোনো অধিকার নেই। তাদের এদেশের সরকারে যাওয়ার কোনো অধিকার নেই।
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বঙ্গবন্ধুর পক্ষে চতুর্থ ব্যাক্তি হিসেবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন জিয়াউর রহমান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ষড়যন্ত্র ও হত্যার মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূরে।তিনি বলেন, ষড়যন্ত্র করে কাউকে হত্যা করতে পারবেন, ক্ষমতা পাওয়া যাবে না। আন্দোলন করবেন, ব্যর্থ হলে নন্দঘোষ আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গতবার জাতীয় নির্বাচনের আগে জগাখিচুড়ির ঐক্য করে ধরা খেয়েছে, এবারও ধরা খাবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, জ্বালানি ও সারের পাশাপাশি পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতালে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।