বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সহিংসতা ও হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বানও জানিয়েছে দেশটি।
রাজনৈতিক
রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সোমবার সারাদেশে জনসমাবেশ করার কর্মসূচি দিয়েছে বিএনপি।
বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার (৩০ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি করবে আওয়ামী লীগ। গতকাল শনিবার (২৯ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণভবন কি তোমার বাবার? যতদিন জনগণ চাইবে, শেখ হাসিনা ততদিন গণভবনে থাকবেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জনভোগান্তি হলে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা আসতে পারে।
বাংলাদেশে সম্প্রতি দুটি স্বল্পপরিচিত রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়ার পর প্রত্যাশী অন্য দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, নির্বাচনের আগে আগে নিবন্ধন প্রক্রিয়াকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আজ সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
রবিবার (১১ জুন) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো দেশের কাছ থেকে সংবিধানের বাইরে গিয়ে রাজনৈতিক সংলাপের প্রস্তাব বা পরামর্শ পাননি।
হ-য-ব-র-ল রাজনীতির মাঠে সরকার এবং বিরোধী দলের সবাই ঝুঁকিতে আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বলেছেন, দেশের অব্যাহত উন্নয়নের জন্য সকল রাজনৈতিক দলকে কাজ করতে হবে।মঙ্গলবার বিকেলে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখবে।