রাজবাড়ী-ঢাকা রুটে একটি পরিবহন বাস চলাচলকে কেন্দ্র করে ধর্মঘট ডেকেছে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপ। রবিবার (১৮ জুন) দ্বিতীয় দিনের মতো এই বাস ধর্মঘট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
রাজবাড়ীত
রাজবাড়ীর সদর উপজেলার পাচুঁরিয়া ইউনিয়নে বৃষ্টির আশায় সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়।
রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ থেকে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফারজানা আলম ডেইজিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২৪ আসামি পলাতক রয়েছে।
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে মিজানুর রহমান মুকু (৪৭) নামে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর নতুন রাস্তা এলাকায় বাসচাপায় ইমতিয়াজ আহমেদ মৃদুল (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মৃদুল ওই এলাকার মোসলেম মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় আলাদিপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসভার জেলা বাস মালিক সমিতির সামেন থ্রিহুইলার মাহেন্দ্র উল্টে আজিজুল ও মতিয়ার রহমান নামে দুই যাত্রী নিহত হয়েছে।
রাজবাড়ী জেলার কালুখালীতে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
করোনাভাইরাস নিয়ে বিতর্ক ও দু’পক্ষের সংঘর্ষে রাজবাড়ী সদরের ভবদিয়া এলাকায় লাবলু বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।